সার-গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন যে, সার ও গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রব্যমূল্য কিছুটা কমে আসছে, তবে পুরোপুরি স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে। বুধবার (১৩ নভেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, আগের সরকারের সময়ের সারের বকেয়া পরিশোধ করা হয়েছে। এছাড়া তিনি জানান, জানুয়ারির প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।






















































