শীতের মরশুমে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে তিনি নিয়মিত কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও প্রিয় মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেন, যা তার ভক্ত-দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
আজ শুক্রবার, ২০ ডিসেম্বর, জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিগুলো দেখে নেটিজেনরা মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন। বিশেষ করে শীতের সময় তার খোলামেলা ছবিগুলো নিয়ে নানা ধরনের মন্তব্য এসেছে।
একজন মজা করে লিখেছেন, “এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছে না। ভালোই হয়েছে, শীতের কাপড় আর কিনতে হবে না।”
আরেকজন লিখেছেন, “চন্দ্রমুখী, আমি তো তোমার প্রণয়ে আসক্ত নই! তবে কি আমি তোমার আগুনে পুড়তে বসেছি?”
তবে বেশিরভাগ মন্তব্যই ছিল ইতিবাচক। অনেকেই শীতের সকালে জয়ার ছবি দেখে উত্তাপের অনুভূতি প্রকাশ করেছেন। তবে এসব নিয়ে বরাবরের মতো চুপ থেকেছেন জয়া আহসান।
প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি তার স্টাইলেও ছিল বৈচিত্র্য। নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন, বিশেষ করে জয়ার পোশাক নিয়ে কিছু সমালোচনা উঠে এসেছে।
























































