শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০২৫

৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ‘৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি।’

গতকাল শনিবার পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, ‘পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম, তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।’

নতুন প্রজন্মকে নিয়ে মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। ’

তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে বলেও জানান আলোচিত এই বক্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি