
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইউসিবি বাফুফে অনুর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবলীগের কুমিল্লা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দও স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা টিমকে তিন শুন্য গোলো হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(মানবসম্পদ ও উন্নয়ন) তৌহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, কুমিল্লা-নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ শফিকুল ইসলাম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি।
ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ স্বপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস প্রমুখ।
















































