শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নারী এশিয়ান কাপে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২৫

নারী এশিয়ান কাপে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ

নারী এশিয়ান কাপে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

২০২৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। ২৯ জুলাই (মঙ্গলবার) সিডনিতে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র। এবারের আসরে ১২টি দেশের মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক অর্জন।

ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান।

এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।

বাংলাদেশের গ্রুপ: দক্ষিণ কোরিয়া, চীন, উজবেকিস্তান, বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি