বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে বানরের আঁচড়ে আতঙ্ক, আহত ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২৫


জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের হামলায় শিক্ষক ও স্টাফসহ মোট সাতজন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। বিষয়টি হল প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী ও ছয়জন শিক্ষার্থী। আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, “সকালে মিড দেওয়ার তাড়া ছিল। হঠাৎ বানর এসে আঁচড়ে দেয়, এতে সামান্য রক্ত বের হয়।”

কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান বলেন, “আমরা সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। জলাতঙ্কের ঝুঁকি থাকায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন জানান, “একজন স্টাফকেও বানরটি আঁচড় দিয়েছে। বিষয়টি বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত বানরটিকে নিরাপদে সরিয়ে নেবে বলে জানিয়েছে। পাশাপাশি আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিতে বলা হয়েছে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি