শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার সংসদে কুমিল্লার ছয় নতুন মুখ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২৬


ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদে কুমিল্লা থেকে এবার ছয়জন নতুন মুখ যাচ্ছেন। বৃহস্পতিবারের নির্বাচনে তারা প্রত্যেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে বিএনপি, একটি করে আসনে জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তাদের মধ্যে ছয়জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির হাজি জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া।

স্থানীয়রা জানায়, সংসদে গিয়ে নতুনরা কী ধরনের ভূমিকা রাখেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব। আমার নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি