সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২৬

এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

ডেস্ক রিপোর্টঃ

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। প্রস্তাব অনুযায়ী, ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় সরকারি গ্যাসের দাম কম হওয়ায় ক্রসফিলিং হচ্ছে—এমন যুক্তি দেখিয়ে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে এই আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব অনুমোদন দেয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি