স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস ড্রাইভারকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
অভিযানে জহির ইসলাম (৪০) নামক বাস ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















































