শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলেটগঞ্জ-মুরাদনগর সড়কের পাশে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আশ্রাফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২ জুন) রাতে জাহাপুর উপজেলার ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অশ্রাফ আলী জাহাপুর এলাকার চকের বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশ্রাফ আলী নিজ বাড়ির সামনে রাস্তার পাশের বাড়ির এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আশ্রাফ আলীকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে আশ্রাফ আলীকে পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি