শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা: আহত-৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

কাজী জাফর উল্লাহ আজাদ
দেবিদ্বারের ঘুনাইঘর ইউনিয়নের মধুমুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন-মধুমুরা গ্রামের একই পরিবারের মোসলেহ উদ্দিন (৫৫), মেয়ে জাহেদা আক্তার (২২) ও আমেনা আক্তার (২৫)। ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের পারিবারিক সুত্রে জানা যায়, আহত মো.মোসলেম এর সৎ ভাই মো.আয়াত আলী, আয়াত আলীর ছেলে ইব্রাহিম, চাচাতো ভাই শফিক, কাশেম, হাসেম ও হাসেমের ছেলে সিরাজ পূর্বশত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে মোসলেহ উদ্দিনের পরিবারের উপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে মোসলেহ উদ্দিন সহ তার দুই মেয়েকে গুরুতর আহত হয়। আহত মোসলেহ উদ্দিন ও তার মেয়ে জাহেদা আক্তার বর্তমানে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি