বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দি উপজেলা নির্বাচন যে কোন সময় তফসিল ঘোষনা …… নির্বাচন কমিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

আলমগীর হোসেন,দাউদকান্দি॥
নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী বলেছেন, আইনি জটিলতা না থাকলে দাউদকান্দি উপজেলার পরিষদের নির্বাচন যে কোন সময় ঘোষনা করা হবে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ আগামী বছরের ১৭ মে শেষ হবে। তিনি আজ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসের ভোটার হাল নাগাদের কাজ পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন। তিনি আরও জানান, নতুন করে ভোটার তালিকার হাল নাগাদের খসড়া ভোটার তালিকা আগামি জানুয়ারীর প্রথম সপ্তাহে আনুষ্ঠিক ভাবে প্রকাশ করা হবে। ভোটার তালিকা প্রকাশের পর কেউ বাদ পড়লে বা কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা এক মাসের মধ্যে সংযোজন ও বিয়োজনের সুযোগ দেওয়া হবে। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কুমিল্লা জেলা নির্বাচন অফিসার মোঃ রাসেদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্দ) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। SAMSUNG CAMERA PICTURES



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি