বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সড়ক নিরাপত্তায় অক্ষম হাইওয়ে পুলিশ, বিকল্প ভাবনায় কমিউনিটি পুলিশ


সড়ক নিরাপত্তায় অক্ষম হাইওয়ে পুলিশ, বিকল্প ভাবনায় কমিউনিটি পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
ডিজিটাল বাংলাদেশে এখনো সড়ক নিরাপত্তায় অক্ষম হাইওয়ে পুলিশ। সংশ্লিষ্টরাও এই দায়ভার নিচ্ছেন। স্বীকার করছেন তাদের অক্ষমতা। বর্তমানে হাইওয়ে পুশিল ২১ হাজার ৬৩৫ কিলোমিটার সড়কের দায়িত্ব পালন করছে। কিন্তু দায়িত্ব পালন করছে মাত্র ২ হাজার ১শ জন। রয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতিরও ভাব। বর্তমানে তাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন ৭২ টি, কিন্তু রয়েছে মাত্র ২টি। স্পিড ডিটেক্টর প্রয়োজন ১৩০টি, কিন্তু রয়েছে ৩৩টি। আর ৭২টি বেকারের যায়গায় ৭টি। তাই অনেকটা খুড়িয়ে খুড়িয়েই চলছে সড়ক নিরাপত্তায় নিয়োজিত এই বিশেষ বাহিনী। এমন অবস্থায় সংশ্লিষ্টরা ভাবছেন দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা গেলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তারা বলছেন সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব না। আর কমিউনিটি পুলিশের মাধ্যমে কার্যক্রম চালালে খরচও অনেক কমে আসবে।
সক্ষমতার এই অভাবের কথা স্বীকার করে নিচ্ছেন সংস্থাটির শীর্ষব্যাক্তিও। হাইওয়ে পুলিশের ডিআইজি আছাদ্দুজামান মিয়া বলেন, মহাসড়কের একটি বড় অংশ এখনও জেলা পুলিশ নিয়ন্ত্রণ করে কারণ আমাদের লোকবল সঙ্কট আছে।

বিষয়টা জানেন বলেই দেশের বিভিন্ন স্থানে ব্যাক্তি কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে গড়ে উঠছে কমিউনিটি পুলিশ বাহিনী। স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে স্বেচ্ছায় দায়িত্ব পালন করেন তারা।

গাজীপুর পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, যানজট নিয়ন্ত্রণ থেকে শুরু করে দুর্ঘটনা পরবর্তী সহায়তাও তারা আমাদের দেয়। বিশেষজ্ঞরাও বলছেন, স্থানীয় উদ্যোগ ব্যতীত সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য আফসান চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশ অনেক কম খরচে অনেক বেশি সেবা দিতে পারে।

সারাবিশ্বে সড়ক দুর্ঘটনায় ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ সভায় ২০১১-২০২০ সালকে সড়ক নিরাপত্তা দশক হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশে জাতীয় সড়ক নিরাপত্তা বিষয়ক কৌশলগত পরিকল্পনায় আগামী ১০ বছরের মধ্যে সড়ক দুর্ঘটনা ৩০ শতাংশ এবং দুর্ঘটনায় হতাহতের পরিমাণ ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সে পরিকল্পনা কতটা কার্যকর করা সম্ভব হবে প্রশ্নটা থেকেই গেল।somoy_news_3168



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি