শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার তিতাসে আ’লীগ-যুবলীগ সংঘর্ষে আ’লীগ নেতা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কলাকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় কলাকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে ওই বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম সেন্টু (৪৪) টেঁটাবিন্ধ হয়ে নিহত হয়। এছাড়া দুই পক্ষের সাত নেতাকর্মী আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি