শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরে ৫০ শয্যা হাসপাতালের ভবন উদ্ভোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর//

অবশেষে নবীনগর সদরের ৩১ শয্যা হাসপাতালটি ৭ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা উন্নীতকরণের প্রায় তিন বছর পর গতকাল শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল উদ্ভোধন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাদেক মিয়ার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মেয়র মাঈন উদ্দিন মাইনু, উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী প্রমুখ। পরে নবনির্বাচীত পৌর মেয়র মাইন উদ্দিনের পৌর উন্নয়ন মূলক কার্যক্রমের মতবিনিময় সভায় সাংসদ ফয়জুর রহমান বাদল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি