শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর//
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রজেক্ট এর অর্থায়নে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল শনিবার দুপুরে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করেন। এর পূর্বে তিনি আদালত প্রাঙ্গনে কৃষিভবন স্থাপনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেযারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু, ভাইস চেযারম্যান মোশারফ হোসেন সরকার, মোছেনা বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. সাদেক মিয়া ,আ’লীগ নেতা বোরহান উদ্দিন নসু, জহির উদ্দিন চৌধুরী শাহান, শুক্কুর খান প্রমূখ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি