শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

অপু খান চৌধুরী,ব্রাহ্মণপাড়া\

SAMSUNG CAMERA PICTURES
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামে গত কয়েক দিন যাবত গ্রাম বাসীর সহযোগীতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যেমে একটি খাল খনন করে। সাজঘর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার , বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম , সহ এলাকাবাসী জানান আমাদের গ্রামে প্রায় ৩ হাজার শতক জমিতে বার মাস জলাবদ্ধতা হয়ে থাকে । এতে করে এই সকল জমিতে একটির বেশী ফসল করা যায়না। এই জন্য গ্রামের অধিকাংশ কৃষক একত্রিত হয়ে সালদানদী থেকে প্রবাহিত হয়ে চান্দলা ১৫৬২ নাম্বার খালটি দিয়ে কয়েক গ্রামে পানি বর্ষা মৌশমে প্রবাহিত হয়। এই খালের পাশে দিয়ে ১৫৬১ দাগের একটি ছোট নালা ছিল । কয়েক বছর পূর্বে একই গ্রামের মৃত হোসেন আলী ভূইয়ার ছেলে ওহাব মাষ্টার এই নালাটি ভরাট করে গাছ রোপন করে। এত করে সাজঘর,সবুজপাড়া, চাড়ীপাড়া, পদুয়া ,রামচন্দ্রপুর সহ কয়েক গ্রামের কৃষকদের প্রায় ৩ হাজার শতক জমিতে বার মাস পানি লেগে জলাবদ্ধতা হয়ে থাকে, ফলে এই সকল জমিতে একটি ফসলের বেশী করা যায়না। তার ফলশ্রুতিতে গ্রামের অধিকাংশ কৃষক এক হয়ে উক্ত সরকারী ভরাটকৃত নালাটি খনন করে দেয়, এতে করে প্রায় ৩ হাজার শতক জমিতে ৩টি ফসল করা যাবে বলে জানান এলাকা বাসী । এলাকাবাসী আরো জানান প্রায় ৫শ গজ খাল নতুন করে খনন করা হয়েছে। এতে করে গ্রামের অসহায় ও গরীব কৃষকরা চাষাবাদ করে ধান সহ বিভিন্ন চাষ বাস করতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি