কাজী জাফর উল্লাহ আজাদ
বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলালীগ কুমিল্লা উত্তর জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত সোমবার দুপুরে যুব মহিলালীগের কেন্দ্রিয় কার্যালয়ে সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল এ কমিটি ঘোষনা করেন।এতে হোমনা উপজেলার এডভোকেট জাহানারা আক্তার রোজিকে আহবায়ক ও মুরাদনগর উপজেলার এডভোকেট তানিয়া শারমিনকে সদস্য সচিব, দাউদকান্দি উপজেলার পারুল আক্তার, দেবিদ্বার উপজেলার শামসুন্নাহার, মেঘনা উপজেলার মৌসুমি মুখার্জি, তিতাস উপজেলার সাহিদা ইসলাম, চান্দিনা উপজেলার রওশন আরা আক্তার ও নাজনীন আক্তার কে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক এডভোকেট জাহানারা আক্তার রোজি ঢাকা হাই কোর্টে আইনজীবি পেশায় ও সদস্য সচিব এডভোকেট তানিয়া শারমিন জুনিয়র আইনজীব্ িহিসেবে কর্মরত রয়েছেন। কমিটি ঘোষনা কালে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ফুটবলার বাদল রায়, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, জামিউল ইসলাম চৌধুরী প্রমুখ।


















































