শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বাগমারায় সংঘর্ষে ৭ বিএনপিকর্মী আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৪

সালাউদ্দিন সোহেল, সদর দক্ষিণঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় খালেদা জনসভাস্থলে আসার সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৭ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে এবং ১৬ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জনসভায় আসার কয়েকটি পরিবহন ভাংচুর করা হয়। আহতদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, জনসভায় আসার সময় স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগ কর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বাগমারা এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, তেমন কোন সংঘর্ষ হয়নি। কেউ আহত হওয়া, গুলিবর্ষণ ও ভাংচুরের খবর আমি পাইনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি