শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সমাজকল্যাণমন্ত্রী গাইলেন-ঘুমালেন ছাত্রলীগকে হুশিয়ার করলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৪

comilla social minister-2

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মোহসীন আলী বলেছেন, ছাত্রলীগ এখন হানহানি মারামারি করছে। নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদেরকে সৎ ও আদর্শবাদী হতে হবে। তারা নিজদের স্বার্থের জন্য নিজ দলের লোকদের হত্যা করছে, মারামারি করছে, এটা ঠিকনা। বঙ্গবন্ধু এরজন্য ছাত্রলীগ তৈরী করেননি। নেতার নির্দেশ মেনে চলতে হবে। নেতার নির্দেশ না মানলেই বিপথগামী হবে। তিনি ৬ ডিসেম্বর শনিবার দুপুরে কুমিল্লায় বিষ্ণুপুরে খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেল্থ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওই মতবিনিময় সভার মঞ্চে আবারো ঘুমিয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। শনিবার দুপুরে কুমিল্লা মহানগরীর মুন্সেফ কোয়ার্টারে প্রস্তাবিত খায়রুন নেছা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতাল আঙিনায় আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি একটি গানও গেয়েছেন।

‘আজ হলো শনিবার-কাল কোনো কাজ নেই, রাত জেগে জেগে তোমাকেই ভাবছি, কল্পনার মায়াজালে তোমাকে ভাবছি..’ গানটি বেসুরা গলায় গাওয়ার পর উপস্থিত অতিথিরা হাসিতে ফেটে পড়েন। এ সময় মন্ত্রী বলেন, ‘এটি কোনো প্রেমের গান নয়, সমাজতন্ত্রের গান।’ তিনি বলেন, এ গানটি ১৯৬৪ সালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে তার বন্ধু কলিম উল্লাহর সাথে এসেছিলেন । তখন তিনি আজকের এ গানটি গেয়েছিলেন। মন্ত্রীর বক্তব্যের সময় ছবি তুলতে গেলে তিনি ফটোগ্রাফারদের সরে যেতে বলেন। অনুষ্ঠানের ফাঁকে উঠে গিয়ে মঞ্চের পেছনে মন্ত্রী ধূমপানও করেন। এ সময় কেউ যেনো ছবি তুলতে না পারে সে জন্য তার পাশে নিজস্ব লোকজন মানব প্রাচীর গড়ে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বাহার বলেন, ‘বঙ্গবন্ধু এ জাতিকে জাগিয়েছেন, মাও সেতুং চীনের ঘুমন্ত জাতিকে জাগিয়েছেন। এ জাতিকে জাগাতে সবাইকে দায়িত্ব নিতে হবে। বাহাউদ্দিন বাহার বক্তব্য দেওয়ার সময়ও মন্ত্রীকে ঘুমাতে দেখা যায়। আরো বক্তব্য রাখেন হাসপাতালের জমিদাতা ও সাবেক সচিব এ টি এম শামসুল হক, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও ডা.আতাউর রহমান জসীম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ খান। এর আগে সমাজকল্যাণমন্ত্রী একাধিক অনুষ্ঠানের মঞ্চে বসে ধূমপান করেন ও ঘুমিয়ে পড়েন। এ ছাড়া একটি অনুষ্ঠানে সাংবাদিকদের কটূক্তি করে সমালোচনার মুখে পড়েন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি