শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার সঙ্গে বৈঠক করেছেন ক্রুডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৪

fr30
পূর্বাশা ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন।সোমবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা-ক্রুডেন কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ।

হিদার ক্রুডেনের সঙ্গে ছিলেন কানাডিয়ান হাইকমিশনের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সৈয়দ শাহ নেওয়াজ মহসিন।

এর আগে ৫ জানুয়ারির নির্বাচনের পর ৮ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করেন হিদার ক্রুডেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি