শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চান্দিনা পৌর ৫নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী জাফর উল্লাহ আজাদের সংক্ষিপ্ত পরিচিতি


চান্দিনা পৌর ৫নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী জাফর উল্লাহ আজাদের সংক্ষিপ্ত পরিচিতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৪

Azad-1

শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা পৌর ৫নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী জাফর উল্লাহ আজাদ ১৯৭৪ সালের ১ জানুয়ারী চান্দিনার ঐতিহ্যবাহী কাজী বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম কাজী জহিরুল ইসলাম আমৃত্যু একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী ছিলেন। তার মা কাজী রোকেয়া একজন গৃহিনী। দুই ভাই, দুই বোন এর মধ্যে তিনি সবার বড়। তার দাদা মরহুম কাজী সিরাজ উদ্দিন একজন সরকারী চাকুরী জীবি ছিলেন। কাজী জাফর উল্লাহ আজাদ চান্দিনা পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম এর ভ্রাতুস্পুত্র।
তিনি ১৯৮৯ সালে চান্দিনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৯৪ সালে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল কোর্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন।
ছাত্রজীবনে থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর কেন্দ্রিয় ছাত্র সংসদ এর নির্বাচনে বহিঃক্রীড়া, নাট্য ও আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক পদে তিনি দুই বার নিবার্চিত হন। ১৯৯০ সালে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। ১৯৯৮ সালে চান্দিনা পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন এবং ২০০৩ সালে চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সমাজ সেবায় নিয়োজিত রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি