স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) কর্মচারী নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ খোদ প্রতিষ্ঠানটির ডিজির বিরুদ্ধে। এতে ইমেজ সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, গত প্রায় আড়াই বছর ধরে মহাপরিচালক (ডিজি) মো. মশিউর রহমানের অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও মনগড়া কর্মকাণ্ডে কুমিল্লা বার্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বার্ডের বিগত বছরের সফলতা, ব্যর্থতা পর্যালোচনা ও আগামী দিনের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য বার্ষিক পরিকল্পনা সম্মেলন (এপিসি) করার কথা থাকলেও ২০১৪-১৫ অর্থবছরের ডিজির উদাসীনতার কারণে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এছাড়া প্রতিষ্ঠানটিতে বুনিয়াদি প্রশিক্ষণও হ্রাস পেয়েছে। অতীতে বার্ডে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও এলজিইডির প্রকৌশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ নিয়মিত হলেও এ বছর ডিজির আগ্রহের অভাবে বার্ডের পরিবর্তে অন্য স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বার্ডে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ডিজির বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক বার্ডের কয়েকজন কর্মচারী ও একাধিক সূত্র জানায়, নিয়োগ কমিটি থাকা সত্ত্বেও ডিজি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তার মাধ্যমে বিধিবহির্ভূতভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। ৪র্থ শ্রেণীর বাগান মালি, পিয়ন, অ্যাটেনডেন্ট, নিরাপত্তা প্রহরী, পরিচারকসহ অন্য পদের কর্মচারীদের জন্য লিখিত পরীক্ষার প্রয়োজন না থাকলেও ডিজি তার পছন্দের প্রার্থীদের চাকরি দেয়ার জন্য কঠিন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেন। তারা জানান, বার্ডে ১৮ থেকে ২০ বছর পর্যন্ত মাস্টাররোলে চাকরি করা ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বঞ্চিত করে পছন্দের প্রার্থীদের চাকরি দেয়ার জন্য এ ধরনের কৌশল অবলম্বন করে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন ডিজি। সূত্র জানায়, ডিজির বিশেষ আগ্রহে ওপেন টেন্ডারিং মেথডের (ওটিএম) পরিবর্তে ২০১৩-১৪ অর্থবছরে রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে বিভিন্ন সময়ে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্রয় করা হয়। বিধি মোতাবেক নিয়মিত আইন উপদেষ্টা নিয়োগ না করে হাইকোর্টের একজন আইনজীবীকে তিনি বার্ডের খণ্ডকালীন আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে নিয়োগ সংক্রান্ত মামলার ধীরগতির কারণে বার্ডের কর্মকর্তা পর্যায়ে নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া প্রায় দুই বছর স্থগিত হয়ে আছে।
জানা যায়, বার্ডের ডিজি ও অনুষদ সদস্যরা কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কর্মসূচি প্রণয়নে গ্রামে যাচ্ছেন না। ডিজি গ্রামের পরিবর্তে রাজধানীমুখী হয়ে পড়েছেন। তিনি বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন। বার্ডের বর্তমান কার্যক্রমে জেলার একাধিক এমপি এবং সমবায়-কৃষি গবেষকরা অসন্তুষ্ট।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডিজি মো. মশিউর রহমান। তিনি বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং বার্ডের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। – See more at: http://www.jugantor.com/bangla-face/2014/12/09/186760#sthash.hrJfDZ2O.dpuf