বিনোদন ডেস্ক
উপহার দেওয়ার বেলায় সালমান খানের জুড়ি নেই। দু’হাতে টাকা-পয়সা খরচ করে দামি দামি উপহার কিনে দেন তিনি। এবার তার কাছ থেকে হিরের হার উপহার পেলেন প্যারিস হিলটন। মার্কিন এই মডেল-অভিনেত্রী ভারতে এসেছেন চলতি সপ্তাহে। সল্লুর কাছ থেকে উপহারটি পেয়ে খুব উচ্ছ্বসিত তিনি।
৮ ডিসেম্বর ভেঙ্কটেশ্বরা হ্যাচারির মালিক বালাজি রাওয়ের জন্মদিনে সালমানের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছেন প্যারিস। ইনস্টাগ্রামে হিরের হারের ছবি শেয়ার দিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘ভারতে কিছু দারুণ সময় কাটালাম আমার বন্ধু সালমান খানের সঙ্গে।’


























































