শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাধ্যতামূলক অবসরের প্রথম শিকার জাহাঙ্গীর আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৪

sochibaloy_4844
পূর্বাশা ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গোপনে যে সব সরকারি কর্মকর্তা সাক্ষাত করতে গিয়েছিলেন এমন অন্তত কুড়িজনকে চিহ্নিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে তাদের চিহ্নিত করে বাধ্যতামূলক অবসর দেয়ার উদ্যোগ নিয়েছে। এ সম্পর্কিত একটি ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র। ইতোমধ্যে ওএসডি প্রাপ্ত যুগ্মসচিব এ কে এম জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গত সপ্তাহে গুলশানে এসব সরকারি কর্মকর্তা বেগম জিয়ার সঙ্গে দেখা করলেও পরের দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তা অস্বীকার করেন। তবে বিএনপির একাধিক নেতা সাংবাদিকদের কাছে এ বিষয়টি স্বীকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি