শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারকে হুঁশিয়ার করেছে জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৫

UN

পূর্বাশা ডেস্কঃ
বাংলাদেশে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে সরকার যেন স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া কোনো পদক্ষেপে যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন না ঘটে, সেজন্যে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন কড়া ভাষায় একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মিটমাটে ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক।

সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।

বিশেষ করে যেভাবে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

মঙ্গলবার একটি গাড়িতে এরকম হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করা হয় এ প্রসঙ্গে।

বাংলাদেশের সর্বশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকা- হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে থাক, আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এ সবের নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি