শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক মহল ফের সক্রিয় হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৫

bisso55
পূর্বাশা ডেস্কঃ

বাংলাদেশের চলমান সংকট বিবেচনা করে আন্তর্জাতিক মহল ফের সক্রিয় হচ্ছে। তারা এবার আগেভাগে প্রকাশ্যে সরকারের সঙ্গে সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে চাইছে না। যখন সফল হতে পারবে মনে করছে তখনই তারা প্রকাশ্যে সরকারের উপর চাপ তৈরি করবে। এর আগে তারা নিজেদের মধ্যে আরো সংগঠিত হতে চাইছে। তাদের লক্ষ্য এবার সফল হওয়া। আপাতত তাদের লক্ষ্য বিএনপির সঙ্গে সংলাপ করানো। সংলাপ করিয়ে সমঝোতা। এরপর সব দলের অংশগ্রহণে আগাম নির্বাচন করানো। সরকার তার কথার কোন গুরুত্ব না দেয়ার কারণে তারা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে।

সূত্র জানায়, বিএনপির তরফ থেকে তারেক রহমান নিজে ও বিভিন্ন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে ওই সব দেশ, সংস্থা, প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য। তারা সেটি করছেন। তারেক রহমান যুক্তরাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ রাখছেন। এছাড়াও জাতিসংঘ, মার্কিন সরকার, ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধান অমিত সাহা, জার্মান সরকারসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। পাশাপাশি দেশে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গেও যোগাযোগ রাখছেন। এছাড়াও বিশ্বব্যাংককে তাদের পাশে রেখেছেন। তিনি চেষ্টা করছেন এই সব শক্তিকে এক করে কাজ করানোর জন্য Ñযাতে করে তারা দেশে একটি আগাম নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন।

তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সরকার মার্কিন রাষ্ট্রদূতকে দিনের পর দিন সময় না দিয়ে রাখা, তাকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করা, তার মন্ত্রী নিশা দেশাইকে দুই আনার মন্ত্রী বলে অপমান করা, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সরকারের তরফ থেকে বক্তব্য দিয়ে তাকে বিব্রত করা, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাক্ষাৎ করার পর বৈঠকের ব্যাপারে মিথ্যে তথ্য দেয়ার বিষয়গুলো তারা কেউ মেনে নিতে পারছেন না। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এর আগের ও এই সরকারকে যে অনুরোধ করেছে সরকার কোনটি রক্ষা করেনি। তারা মনে করছেন, এই সরকারের সঙ্গে আন্তর্জাতিক মহলের কেউ কথা বলতে আসলেই সরকার তাকে অপমান করে। যা খুিশ বলে সরকারি দলের মন্ত্রী ও নেতারা অপমান করেন। এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবার যা বলবেন বিবৃতির মাধ্যমে বলবেন Ñযাতে করে তাদের বক্তব্য নিয়ে সরকারের কেউ মিথ্যাচার করতে না পারেন।

সূত্র আরো জানায়, আন্তর্জাতিক শক্তির কাছে সরকারের অবস্থা পরিষ্কার যে, ২০১৯ -এর আগে সরকার নির্বাচন করবে না ; আন্তর্জাতিক শক্তি বললেও না। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যে অবস্থান নিয়েছিল সেটা প্রধানমন্ত্রী নিজেই প্রকাশ করেছেন।

এদিকে সূত্র জানায়, বুধবার ইইউ ও যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করার পর তারা সংলাপের তাগিদ দিয়েছেন। আলোচনার পর বিষয়টি বিবৃতি দিয়ে লিখিতভাবেই জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র রিয়াজ রহমানের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংকট নিরসনের জন্য বলেছে। এই অবস্থায় সরকার তাদের কোন বক্তব্য নিবে কিনা এনিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। ফলে তারা এবার আরো সুসংগঠিত হয়ে মাঠে নামতে চাইছেন।

সূত্র জানায়, বারাক ওবামার ভারত সফরের পর আন্তর্জাতিক মহলের তৎপরতা প্রকাশ পেতে পারে। এবার তারা আর সরকারের তরফ থেকে কোন অপমান সহ্য করতে চাইছেন না। সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেবেন। এদিকে জার্মান রাষ্ট্রদূত হিসেবে ওই দেশের সরকার যাকে পাঠাতে চেয়েছে সরকার তাতে আপত্তি করেছে। এটাতেও তারা অপমানিত বোধ করছে।

বিশেষ একটি সূত্র জানায়, ২০১৩ সালে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফানান্দেজ তারানকোর উপস্থিতিতে সংকট সমাধানের জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হলেও দু’ দল সমাধানে আসতে পারেনি। ফলে ওই সময় জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হয়। এরপর থেকে জাতিসংঘ বার বার সংলাপের কথা বললেও সরকার এর গুরুত্ব দেয়নি। তাদের সকলের উদ্যোগ উপেক্ষা করে সরকার ৫ জানুয়ারির নির্বাচন করে। নির্বাচনের পরও তারা চেষ্টা করে চলেছে সংকটের সমাধানের। বিভিন্ন সময়ে বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নও তা বলেছে। এছাড়াও বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ তোলার পর তা দুদকের তদন্তে প্রমাণ না হওয়ায় তাদেরকে দুর্নীতিবাজ বলায় তারাও বসে নেই। তাদের অভিযোগের সত্যতা প্রমাণের জন্যই সুযোগ চাইছে। এ জন্য তারাও কাজ করছে। সূত্র জানায়, আন্তর্জাতিক মহল দেশে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। তার প্রতি সরকার যে আচরণ করেছে এটা মেনে নিতে পারেননি। এই সমস্যারও সমাধান করতে চান তারা।

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, আন্তর্জাতিক মহলের কে কি বললো তাতে আমাদের কিছুই যায় -আসে না। তাদের কথায় কোন কাজ হবে না। তারা তাদের মতো করে বলতে পারেন। আমরা এর কোন গুরুত্ব দিচ্ছি না। আমরা তাদের কোন ব্যাপারে হস্তক্ষেপ করি না। তাহলে তারা কেন আসবেন! এটা করতেই পারেন না। যতই নির্বাচন আর সংলাপের কথা বলুক কোন কাজ হবে না



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি