শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক রহমানের জন্য যুক্তরাজ্য সম্পর্ক নষ্ট করবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৫

image_59194

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর দেওয়া চিঠিটি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সূত্রমতে, যুক্তরাজ্যের কূটনীতিবিদরা মনে করেনÑ লন্ডনে অবস্থান করে বিশ্বের কোনো দেশের কোনো রাজনীতিবিদ সংশ্লিষ্ট দেশের মহাননেতা সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ইতিপূর্বে দেননি। অথচ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের কণ্ঠে কটূক্তি বাক্য শোনা যাচ্ছে। লন্ডনে হাইকমিশনে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে এমন একজন জানান, শুধু তাই নয়Ñ যুক্তরাজ্য সরকারও এখন বিবেচনা করছে তারেক রহমানের বক্তব্যের জের ধরে বাংলাদেশে কোনোরকম সহিংসতা সৃষ্টি হোক এমন সুযোগ দেওয়া ঠিক হবে না। একই কারণে তারেক রহমানের ব্যাপারে সেদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় কঠিন কোনো সিদ্ধান্তও নিতে পারে।
সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সরকারবিরোধী আগ্রাসী বক্তৃতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া থেকে তারেক রহমানকে বিরত রাখতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

তারেককে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে লেখা চিঠিটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্রিটিশ সরকার নিয়েছে বলে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। গত ১৪ জানুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠানো হয়। হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়।

জামিনে মুক্তি পেয়ে তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে যান। এর পর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। সরকারের সূত্র জানায়, তারেক রহমান লন্ডনে অবস্থানের সুযোগ নিয়ে এমন সব রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন, যা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি স্বার্থের পরিপন্থী। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে হাইকোর্ট ৭ জানুয়ারি আদেশ দেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি