স্টাফ রিপোর্টারঃ
অবশেষে ৯ম শ্রেণির হিন্দু স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার হলেন দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম। রোববার সন্ধ্যায় গুনাইঘর ইউপি পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। এখনো ধর্ষক চেয়ারম্যানের ভয়ে ধর্ষিতার পরিবার পালিয়ে বেড়াচ্ছে।
এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা রয়েছে। সন্ধ্যায় কোতয়ালী থানা পুলিশ তাকে গুনাইঘর থেকে গ্রেফতার করেছে।
কুমিল্লা কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযুগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদর থানায় ধর্ষিতার বাবা বাদী মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযুক্ত চেয়ারম্যান খোরশেদ আলমকে গুনাইঘর থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর রাতে কুমিল্লা নগরীর একটি বাসায় হিন্দু মেয়েটিকে ধর্ষণ করে এই ইউপি চেয়ারম্যান।


















































