সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চৌদ্দগ্রাম মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি প্রবেশপত্র প্রদানে অর্থ নেয়ার অভিযোগ


চৌদ্দগ্রাম মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি প্রবেশপত্র প্রদানে অর্থ নেয়ার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে অবস্থিত মোস্তফা কামাল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র প্রদানের সময় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ৩ শত টাকা করে নেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান। ২০১৫ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার এ স্কুল থেকে ১ শত জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে । প্রবেশ পত্র নেওয়ার সময় তাদের কাছ থেকে জন প্রতি ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের বিএসসি স্যার হযরত আলী সবার কাছ থেকে ৩ শত টাকা করে নিয়েছেন বলে জানা গেছে।

অভিভাবকদের কয়েকজন প্রধান শিক্ষককে মুঠোফোনে কল করে এ বিষয়ে অবহিত করলেও কোন প্রতিকার পাননি। অভিভাবকরা সম্মুখে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না , কারণ তাদের সন্তানরা এ স্কুলেই এসএসসি পরীক্ষা দিবে। অভিভাবকরা আরো জানান, এসএসসির ফরম ফিলাপের সময় প্রত্যেকজনের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা করে নেয়া হয়েছে। কেউ টেষ্ট পরীক্ষায় এক বিষয়ে ফেল করলে অতিরিক্ত আরো ৫ শত টাকা প্রদান করতে হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল হক জানান, আমি এ বিষয়ে জানিনা। কেউ আমাকে এসে অভিযোগ করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি