বিনোদন ডেস্ক
কোহলের মায়া মাখানো চোখ। গাঢ় রঙে রাঙানো ঠোঁট। ‘ভিনটেজ’ কায়দায় বাঁধা চুল। হাতে মাইক। ‘বম্বে ভেলভেট’ ছবির ‘নতুন লুক’ এ এমনটাই দেখাচ্ছে অনুশকা শর্মাকে। নায়িকার এই নয়া অবতার প্রকাশ করেছেন নির্মাতারা।
ছবিতে অনুশকার চরিত্র জ্যাজ-শিল্পীর। এক নাইট ক্লাবে গান করে। রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ঘনিয়ে ওঠে। রণবীর এবং অনুশকা ছাড়াও ‘বম্বে ভেলভেট’ ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করবেন কে কে মেনন এবং করণ জোহর। ছবিটিেএ বছরের ১৫ মে মুক্তি পাবার কথা


























































