শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাশ্মীরে প্রকাশ্যে ক্যাটরিনা-আদিত্যর চুম্বন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

Fittor_bg_663017513

বিনোদন ডেস্ক

ফিতুর সিনেমায় ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুরের এক ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যের ছবি ফাঁস হয়ে গেল। ফাঁস হওয়া এই ছবি ইন্টারনেটে ভাইরালও হয়েছে। জম্মু-কাশ্মীরে এই ছবির শ্যুটিংয়ের প্রথম পর্য়ায়ের কাজ সবে শেষ হয়েছে।

শ্রীনগরে কড়া নিরাপত্তার মাঝে ‘ফিতুর’- এর শ্যুটিং চলছিল। লাল চুলের ক্যাটরিনাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। শ্যুটিংয়ের প্রয়োজনে ডাল লেকের ওপর সেট তৈরি করা হয়। সেখানেই ওই চুম্বনের দৃশ্যের শ্যুটিং হয়। গত ৩০ জানুয়ারি এই দৃশ্যের শ্যুটিং হয়েছিল বলে খবর। চুম্বনের দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় বেশ চটেছেন ক্যাটরিনা।

ছবির পরিচালক অভিষেক কাপুর ঘটনায় বেশ অস্বস্তিতে। “ফিতুর” সিনেমাতে একসঙ্গে দেখা যাবে রেখা ও ক্যাটরিনাকে । ছবিটিতে রাষ্ট্রদূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তালাত আজিজকে। অপরদিকে রানির ভূমিকায় অভিনয় করছেন রেখা। ফিতুর ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। মুখ্য চরিত্রে রয়েছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি