বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

Mukti jodda copy
কাজী জাফর উল্লাহ আজাদ
দেবিদ্বার উপজেলার ব্রাম্ম্রনখাড়া গ্রামে জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতিন (৯০) কে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বর্তমানে চান্দিনা হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। গত মঙ্গলবার বিকালে তাঁর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এর ছেলে মো. মাহাবুব হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে তাদের ব্যক্তিগত ক্রয়কৃত বসতবাড়ীতে নতুন ঘর তোলার জন্য সে তার বাবা এবং শ্রমিকরা কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ আব্দুল মজিদ এর ছেলে শাহ মোয়াজ্জেম, শিমু, ছোটন, স্ত্রী আয়েশা, শহিদুল ইসলাম এর ছেলে ইয়াছিন, মাসুমের স্ত্রী আসমা এবং ভাবি আক্তার বেগম হাতে লাঠি শাবল ইত্যাদি দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে বাড়ীর নির্মানকাজ বন্ধ করে দেয় এবং তাকে ও তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে।তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদেরকে চান্দিনা হাসপাতালে ভর্তি করে । মাহাবুবের প্রাথমিক চিকিৎসা করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি