বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব ১৪- ৪০৪৮) হরতাল-অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম রাশেদুল ইসলাম (২৫)। শরীরে ৮০ শতাংশ বার্ন নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জানা যায়, তার বাবার নাম মৃত সৈয়দ আহমেদ। তার বাড়ি কক্সবাজার চকরিয়া বড়ইতলা গ্রামে। তার স্ত্রীর নাম সুমি। তাদের দুই ছেলের সন্তান রয়েছে।

রাশেদুল ইসলামের কাতার যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি ঢাকায় আসছিলেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ প্রধান শাহ আলম ভূইয়া  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি