বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮ ফেব্রয়ারি কুমিল্লায় ২০ মিনিটের মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

comilla mp bahar-6.2.15
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ধ্বংসাতœক ও সহিংস রাজনীতির যাঁতাকল থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে আগামী ৮ ফেব্রয়ারি বেলা ১২ টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কুমিল্লায় সকল স্তরের মানুষকে দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থানে থেকে রাস্তায় নেমে ২০ মিনিটের জন্য মানববন্ধন করার জন্য অনুরোধ করেছেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সদর সাংসদ এ আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ নিয়ে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে সাংসদ নির্বাচনের আগে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা কার্যকর করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। একাত্তরের ঘাতকরা এবং তাদের দোসররা যুদ্ধাপরাধীদের বাচাঁনোর জন্য সারাদেশব্যাপি তান্ডব শুরু করেছে। জনগণকে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, এখন যে সহিংস আন্দোলন চলছে, এটা কোন আন্দোলন না। এটা মানবতাবিরোধী অপরাধ। জামায়াত-শিবির স্বাধীনতায় বিশ্বাস করেনা। তাদের সাথে কোন আপোষ নেই। জামায়াত-শিবির সারাদেশে তান্ডব করেছে। কিন্তু কুমিল্লায় তাদের আমি তা করতে দেইনি। আমার কারনে তারা কোন নাশকতা করতে পারেনি।
এমপি বাহার আরো বলেন, শান্তির কুমিল্লাকে আমি অশান্তি করতে দিবোনা। সহিংসতা রাজনীতিকে প্রতিরোধ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারী সবাই যে যেখানেই থাকেন রাস্তায় নেমে আসবেন। শান্তির জন্য মানববন্ধনে অংশ নিবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগ নেতা আরফানুল হক রিফাত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস সহিদ, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি