
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী রোববার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায়। নাসির উদ্দিন চৌধুরি বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের ৩৯ মিনিটে মামুনুল ইসলামের কর্নার-কিক থেকে গোলটি করেন বাংলাদেশের এই ডিফেন্ডার।
এর আগে প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
























































