
ডেস্ক রিপোর্টঃ
বিএনপি জোটের টানা অবরোধে চলমান নাশকতা ও সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার নাক গলাবে না বলে জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারত সরকারের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে যাওয়ার এখতিয়ার ভারত সরকারের নেই। আমরা শুধু এটাই চাই, বাংলাদেশ সরকার ও জনগণ ভাল থাকুক। আশা করতে পারি যে, তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে।’
বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকার দল বিজেপির জাতীয় মুখপাত্র এম জে আকবরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারত সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক তা চাইলেও কোনও হস্তক্ষেপ করতে রাজি নয়।
আকবর বলেছেন, ‘আমরা সব সময় চাই আমাদের দেশ ও প্রতিবেশী দেশে শান্তি থাকুক। কিন্তু প্রতিবেশী দেশে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলেও সেখানে নাক গলানো বা হস্তক্ষেপ করাটা কিন্তু ভারতের নীতি নয়। সেটা ভারত কখনও করেনি, করবেও না।






















































