ইমতিয়াজ আহমেদ জিতুঃ
জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল এমপি বলেছেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন করলে আ’লীগ তাতে বাধাঁ দিবে না। কিন্তু খালেদা জিয়া আপনি যদি ককটেল হাতে নিয়ে আসেন জনগণ আপনাকে ছাড় দিবেনা। আপনি যে সহিংস আন্দোলন করছেন তা গণতান্ত্রিক আন্দোলন নয় । জনগণ আপনার আন্দোলনে সাড়া দেয়নি। গত এক মাসে তা আপনি বুঝে ফেলেছেন । তাই আপনি বোমা মারছেন, মানুষ খুন করছেন। খালেদা জিয়া তোমার দুহাত এখন বেরিয়ে আসছে। কত ধানে কত চাল আপনি তা বুঝবেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ১৪ দলের উদ্যোগে আয়োজিত নাশকতা ও সন্ত্রাস বিরোধী জনসভায় তিনি এসব কথা বলেন।
মইন উদ্দিন খান বাদল এমপি বলেছেন, সন্ত্রাস ও মানুষ মরা খুনীদের হাটুর নিচে , প্রয়োজনে সরাসরি বুকে গুলি করা হবে। তাদের ছাড় দেয়া হবে না। খালেদা জিয়া আপনি জামায়াতকে নিয়ে বোমা মারলে পুলিশ আপনার জন্য ফুল নিয়ে আসবে না। অন্য কিছুও আনবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া আপনি বিবির মত আরামে থাকেন, আর আপনার ছেলে লন্ডনে থাকে। এ অর্বাচীন নেতৃত্বের কারণে বিএনপির সব ভেস্তে গেছে।
জনসভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপি, রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, মইন উদ্দিন বাদল এমপি, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনের সাংসদ এড. আব্দুল মতিন খসরু, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাংসদ তাজুল ইসলাম,কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. প্রমুখ।


















































