তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারী) রাত ৮ টায় বোমাগুলো উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































