বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপ-সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

exem copy
শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক (উপ-সচিব) সঞ্জীব কুমার ভৌমিক। গতকাল ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ৩য় দিন ইংরেজি ১ম পত্র পরীক্ষার চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ডা: ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, সহকারী কমিশনার (ভুমি) মো. আলী আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের মো.বাবর, কুমিল্লা জেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মো.মনির খন্দকার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি