
স্পোটর্স ডেস্ক : সব ধরণের প্রতিযোগিতা মিলে এই মৌসুমের গোলের হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি।
রোববার রাতে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিতে হ্যাটট্রিক করেন মেসি। আর এই হ্যাটট্রিকে এই মৌসুমে তার গোল হলো ৩৭। সব ধরণের প্রতিযোগিতা মিলে এ মৌসুমে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর গোল ৩৬টি।
লা লিগার সর্বোচ্চ গোলের দৌড়ে অবশ্য রোনালদোর চেয়ে এখনও পিছিয়ে আছেন মেসি। ২৮ গোল নিয়ে শীর্ষে আছেন রিয়াল ফরোয়ার্ড। ২ গোল কম নিয়ে তারপরেই আছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও দারুণ খেলছেন মেসি। লেভান্তের জালে পাঠানো তিন গোল দিয়ে গত ১০ ম্যাচে কাম্প নউয়ে টানা চারবারের বর্ষসেরা খেলোয়াড়ের গোল হলো ১৭টি।
























































