ডেস্ক রিপোর্টঃ
তিন ম্যাচ পর গোল খরা কাটিয়ে সালকের বিরুদ্ধে জ্বলে উঠলেন সিআর সেভেন৷ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় অ্যাওয়ে ম্যাচে সালকে-কে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল রিয়াল মাদ্রিদ৷ এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০টি ম্যাচে জয়ী কার্লো অ্যান্সেলোত্তির দল৷
২৬ মিনিটে ড্যানি ক্যাভাজালের ক্রস থেকে দুরন্ত হেডারে সালকের জালে বল জড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ চ্যাম্পিয়ন্স লিগের ৫৮টি ম্যাচে ৫৮টি গোল হয়ে গেল তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকার৷ আরও একবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন৷ বল বারে লেগে ফিরে আসে৷ দ্বিতীয়ার্ধে (৭৯ মিনিটে) সালকের কফিনে শেষ পেরেটটি পুঁতে দেন মার্সেলো
ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখে রিয়াল৷ ঘরের মাঠে প্রতিপক্ষের ডিফেন্স চিড়তে ব্যর্থ সালকে৷ ফলে ১০ই মার্চ ফিরতি ম্যাচের আগে অনেকটাই স্বস্তিতে রিয়াল শিবির৷ সেই ম্যাচে চোট সারিয়ে বেঞ্জেমা, গ্যারেথ বেলদের সঙ্গে যোগ দেওয়ার কথা রিয়াল স্ট্রাইকার জেমস রডরিগেজের৷ এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

























































