ডেস্ক রিপোর্টঃ
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিন ভোরে বিএনপির কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন শহীদ মিনারে। তবে ৪৭ দিন ধরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিতে এবার শহীদ মিনারে যাচ্ছেন না। কার্যালয় থেকে বের হলেই সরকারের নির্দেশনায় আইনশৃক্সখলা বাহিনী তার কার্যালয় সিলগালা করে দিতে পারে, এমন আশঙ্কায় তিনি কার্যালয়েই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অবরোধ কর্মসূচির মাধ্যমে ৬ জানুয়ারি থেকে শুরু সরকারবিরোধী বিরতিহীন আন্দোলনের বিজয়ফসল ঘরে না আসা পর্যন্ত তিনি কার্যালয় থেকে বের না হওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য।
সূত্রমতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে নিজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও দলীয়ভাবে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্টদের গতকাল বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে একদিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, ২১ ফেব্র“য়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শনিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে বিএনপি। সেখানে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পুস্পার্ঘ অর্পণ করা হবে। বিএনপি এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ২১ ফেব্র“য়ারি ভোরে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।
বিএনপির একজন যুগ্ম-মহাসচিব বলেন, প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমপক্ষে ৭ দিনের কর্মসূচি পালন করতো বিএনপি। কিন্তু এবার দেশের পরিবর্তিত পরি¯ি’তির কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জদিনের কর্মসূচিও সংক্ষিপ্ত করা হয়েছিল।























































