শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৫

image_26619

চট্টগ্রাম প্রতিনিধিঃ

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মানিক মেম্বারের ইটভাটার সামনে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর(৫৫) নামে একজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মনা মিয়ার পুত্র।  আহতরা হলেন- মো. মোস্তাক(৪০) ও তারেক বাবু(৩৫)। আহতদের রাত ৩টা ২০মিনিটের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মানিক মেম্বারের ইটের ভাটার সামনে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল।  দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়।  আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি