
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দেবিদ্বার উপজেলা মোহাম্মদপুর গ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখা সম্মেলনে দেবিদ্বার উপজেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে উপজেলার ফতেহাবাদ ইউপি আ’লীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান কে সভাপতি ও মোঃ আবদুল কাইয়ুম সরকার শাহীনকে সাধারন সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ, এম হুমায়ুন মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার আহবায়ক মোঃ আনোয়ার হাছান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল। মোঃ আবদুল কাইয়ুম সরকার শাহীনের সঞ্চালনায় কুমিল্লা উত্তর জেলা আ’লীগের কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ন-আহবায়ক রাজীব মুন্সি, এলাহাবাদ ইউপি আ’লীগের সভাপতি আবদুস সালাম ভূইয়া ও সাধারন সম্পাদক মোঃ আঃ হান্নান ভূইয়া, সুবিল ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, বরকামতা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার, ফতেহাবাদ ইউপি আ’লীগের সম্পাদক কামরুজ্জামান মাসুদ, ইউসুফপুর ইউপি আ’লীগের সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাওঃ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক লীগের আহবায়ক এটিএম রকিবুল হাসান ও সদস্য সচিব সেলিম ভূইয়া সহ নবগঠিত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

















































