সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এখনই জাতীয় ঐক্য গড়ে তোলার প্রকৃত সময় -এমপি বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৫

mp bahar
তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, এখন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একাত্তর সাল আর আজকের মধ্যে কোন পাথর্ক্য নেই। যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, তারাই এখন মানুষ পোড়াচ্ছে। তাদের প্রতিরোধ করতে হবে। তাই এখনই জাতীয় ঐক্য গড়ে তোলার প্রকৃত সময়।

সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে রোববার (১ মার্চ) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় কুমিল্লা সদর সাংসদ হাজী বাহার এসব কথা বলেন।
তিনি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপিকে লক্ষ্য করে বলেন, কুমিল্লায় কোন সমস্যা নেই। আমি শাসনগাছায় জনসভায় বলেছি, তোমরা কোন পরিবহনে আগুন দিলে, তোমাদের বাড়ির পার্কিংয়ে রাখা গাড়ি পুড়িয়ে দেয়া হবে। আর কোন মামলায় অজ্ঞাত আসামি করা হবে না। এরপর থেকে কুমিল্লায় কোন নাশকতা নেই। অবরোধের প্রথম দিনেই আমি মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি। আমার মত সারা বাংলাদেশে যদি এমপিরা পদক্ষেপ নিতে পারেন তাহলে কোন নাশকতা হবে না। আমি কুমিল্লায় ১৩ কিঃমিঃ দীর্ঘ মানববন্ধন করেছি। এখন কুমিল্লায় সব কিছু স্বাভাবিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি