মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ভয় পেলে ভয়, না পেলে জয়- জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৫

DSC09528

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, ভয় পেলে ভয়, না পেলে জয়। নাশকতা কারীদের ভয় পেলে চলবে না, ভয়ের কিছু নেই। মহাসড়কে নাশকতা ঠেকাতে ও যানবাহন সুষ্ঠুভাবে নিরাপদে চলাচল করার জন্য পুলিশ, র্যাব ও বিজিবি দিনরাত টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণকে সম্পৃক্ত হতে হবে। তাহলেই কোন সমস্যা থাকবেনা।

সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে রোববার (১ মার্চ) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি