মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খেতে গিয়েছিলাম, খাবারের জায়গা ক্যাসিনোর পাশে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

Golam-Mortuza-REporter-copy-400x269

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জুয়া খেলতে যাননি, ক্যাসিনোর পাশে খাবার খেতে গিয়েছিলেন-এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ‘সাপ্তাহিক’-এর সম্পাদক গোলাম মোর্তজা।
মঙ্গলবার তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সমালোচনা করেন।
তিনি বলেন, ‘খালেদ মাহমুদ ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে একটু গুছিয়ে বলতে পারলে তার প্রভুরাও বিপদ থেকে মুক্ত হয়ে তার পাশে দাঁড়িয়ে যেত। জুয়ার বা অন্য কোনো অভিযোগ না থাকলেও দলের জন্য প্রয়োজনীয় আল আমিনকে দেশে পাঠানোতে ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেন তিনি।’
ফেইসবুকে দেওয়া তার স্টাটাসটি এমন-
‘খালেদ মাহমুদ সুজন একটু ভুল বলে ফেলেছেন। তার বলা উচিত ছিল, খাবারের দোকান ক্যাসিনোর ভেতরে। সেখান থেকে খাবার কিনতে হলে ক্যাসিনোতে ঢুকতে হয়, ডলার হাতে জুয়ার টেবিলের সামনে দাঁড়াতে হয়, জুয়া খেলতে হয়, তারপর খাবার কেনা যায়।
তাহলেই সমস্যা মিটে যেত। বোর্ডে অবস্থানরত তার প্রভুরা পাশে দাঁড়িয়ে যেত। প্রভুদেরও বিপদে ফেলে দিয়েছেন সুজন।
জুয়া বা অন্য কোনো অভিযোগ না থাকলেও দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আল আমীনকে দেশে ফেরত পাঠানো হয়, আইন প্রতিষ্ঠার অজুহাতে। না বলে রাতে বাইরে যাওয়া ছিল আল আমীনের অপরাধ। আমরা মেনে নিয়েছি আল আমীনের শাস্তি।
পাকিস্তানের মতো হযবরল দেশও মঈন খানকে ফেরত পাঠায়, ক্যাসিনোতে যাওয়ার অপরাধে। আর আমাদের ম্যানেজার ক্যাসিনোতে রাত কাটিয়ে খেলা চলাকালীন সানগ্লাস চোখে দিয়ে ঘুমায়। কোচের সঙ্গে জটিলতা তৈরি করে। ক্রিকেটররা ত্যক্ত-বিরক্ত, কিছু বলতে পারেন না ভয়ে।
যে দেশের ক্রিকেট বোর্ড গাজী আশরাফ হোসেন লিপুদের মতো ব্যক্তিত্বসম্পন্ন ক্রিকেটারদের তাড়িয়ে দেয়ার ব্যবস্থা করে, সুজনের মতো জুয়াড়িদের পৃষ্ঠপোষকতা দেয়, সেই বোর্ডের থেকে আশা করারই বা কী থাকে! তারা সুজনকে দেশে ফিরিয়ে আনবে, অভিযোগের তদন্ত করবে, ব্যবস্থা নেবে- এই আশাই বা করি কেন?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি