
ডেস্ক রিপোর্ট : রাজধানীর ৪২ কেন্দ্রের শতভাগ ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে সোয়া আটটার মধ্যে দেখিয়েছে প্রিজাইর্ডিং অফিসাররা। ইতোমধ্যে কয়েকটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে বলেও অভিযোগ করেছে পোলিং এজেন্টরা।
খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নুরুল আমিন বলেন, মঙ্গলবার সকাল ৮টার আগে কয়েকজন অপরিচিত লোকজন এসে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগ করেছি।
১৯ ও ২০ নাম্বার ওয়ার্ডের ৮ কেন্দ্রে সকাল সোয়া ৮টার মধ্যে শত ভাগ ভোট গ্রহণ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন আফরোজা আব্বাসসহ ও স্থানীয় নেতা কর্মীরা।
স্থানীয় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জোবায়ের ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শামসুন্নাহার শামু অভিযোগ করে বলেন, সকাল সোয়া ৮ টার মধ্যে শত ভাগ ভোট গ্রহণ দেখিয়েছে প্রিজাইজিং অফিসার। এ সময় আমি প্রতিবাদ করতে গেলে প্রকাশ্যে অস্ত্র বের করে আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
এর পরে ৫৭ নাম্বার ওয়ার্ডে কেরানীগঞ্জের ৪টি, ৫৬ নাম্বার ৩টি, ফকিরাপুলে ৪টি , সেগুনবাগিচা হাইস্কুল এ সব কেন্দ্রে সকাল সোয়া ৮টার মধ্যে শত ভাগ ভোট গ্রহণের খবর পাওয়া যায়।
আফরোজা আব্বাস এটিকে ভোট ডাকাতি বলে আখ্যায়িত করেছেন।
তথ্য সূত্র- আমাদের সময় ডট কম






















































