ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর বালুতুপা এলাকায় স্বপ্না (১১) নামের এক পঞ্চম শ্রেণি ছাত্রী ফাসিঁতে ঝুলে আতœহত্যা করেছে।
বুধবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত স্বপ্না নগরীর বালুতুপা এলাকার স্বপন মিয়ার মেয়ে। স্বপ্না বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, স্বপ্না স্কুল থেকে বাড়িতে ফিরে নিজের ঘরের দরজা আটকিয়ে ঘরের তিরের সাথে ওড়না ঝুলিয়ে গলায় পেচিয়ে আতœহত্যা করেন। বিকেল ৩ টায় এ রিপোর্ট এ লেখা পর্যন্ত স্বপ্নার মরদেহ ঘরের তিরের সাথে ঝুলে আছে।
তবে কি কারনে স্বপ্না আতœহত্যা করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে চকবাজার ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































